
টাঙ্গাইলের মধুপুরে শুক্রবার (২১ জুন) সকালে মাহিন্দ্রা-প্রাইভেটকারের সংঘর্ষে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন নিহত হন।
ফরিদপুরের মধুখালীতে বৃহস্পতিবার (২০ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বাসের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হন।
.png)
রংপুরের পীরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩ জন প্রাণ হারিয়েছেন, আহত হন ১৫ জন। বৃহস্পতিবার (২০ জুন) রাত সাড়ে ১২টা ও রাত সাড়ে ৩টার দিকে দুর্ঘটনাটি দুটি ঘটে।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় শুক্রবার (২১ জুন) দুপুরে নৌকা ডুবে রংপুর মেডিকেল কলেজছাত্রসহ দুইজনের মৃত্যু হয়।
পাবনার সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ঘরেরভিটা নামক স্থানে শুক্রবার (২১ জুন) সকাল ৯টার দিকে রেললাইন পার হওয়ার সময় ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ছকিনা খাতুন (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়।
খুলনার বটিয়াঘাটা উপজেলায় বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে বজ্রাঘাতে একজনের মৃত্যু হয়।
কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড়ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বৃহস্পতিবার (২০ জুন) দুপুর ১টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়।
পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদী থেকে বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।