
বগুড়ায় বাস ও ক্যাভার্ড ভ্যানের সংঘর্ষে চারজন নিহত ও আহত হন ৮ জন। নওগাঁয় নিয়ামতপুরে ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হন। টাঙ্গাইলে অটোরিকশার ওপর গাছ পড়ে এক যাত্রীর মৃত্যু হয়। চাঁদপুরের মতলবে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত হন।
এদিকে নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু হয়। কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট এক স্কুল ছাত্রের মৃত্যু হয়। সিরাজগঞ্জের কাটাখাল নদে গোসল করতে নেমে নিখোঁজ হয় এক স্কুলশিক্ষার্থী। রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু হয়।
.png)
ঝিনাইদহের শৈলকূপায় খালের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু এবং নাটোরের সিংড়া উপজেলার মহেষচন্দ্রপুর গ্রামে আত্রাই নদীতে ডুবে নামে এক শিশুর মৃত্যু হয়।

লক্ষ্মীপুরে ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে নাজমুন নাহার নামে এক নারীকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা।
খুলনায় সাবেক এক যুবলীগনেতাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এছাড়া ভোলার মেঘনায় ড্রেজার ডুবির ঘটনায় নিঁখোজ ২ জনের লাশ উদ্ধার করা হয়।