ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

শনিবার সারাদেশে ২৮ জন নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৮, ১৪ জুলাই ২০২৪
শনিবার সারাদেশে ২৮ জন নিহত
সংগৃহীত ছবি

সারাদেশে শনিবার (১৩ জুলাই) সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন ঘটনায় ২৮ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো ২১ জন।

সাতক্ষীরায় নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কায় ইসমাইল মোড়ল (৫৫) নামে একজন নিহত হয়েছেন। 

গোপালগঞ্জ থেকে ধান কেটে ফেরার সময় সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে দুই জন কৃষি শ্রমিক নিহত হয়েছেন। 

Advertisement

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় উভয় বাসের অন্তত ১২জন যাত্রী আহত হয়েছেন।

রাজধানীর শেরে বাংলা নগরের আগারগাঁওয়ে দ্রুত গতির আলিফ পরিবহন নামে একটি বাসের চাপায় মো. মোরসালিন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

যশোর-নড়াইল মহাসড়কে দুইটি সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত ও সাত জন আহত হয়েছেন।

সীতাকুণ্ডে গাড়ি ধাক্কায় এক মসজিদের ইমাম গুরুতর আহত হয়েছেন। তার নাম মো. জামাল (৫০)।

সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো  একজন।

চট্টগ্রামের হাটহাজারীতে বাসার ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জোবায়ের (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই নির্মাণ শ্রমিক মারা গেছেন। তারা হলেন- ঐ এলাকার হারান বিশ্বাসের ছেলে নির্মাণ শ্রমিক লিটন বিশ্বাস (৩০) এবং ইয়ারুল হোসেনের ছেলে রাজন হোসেন (২৮)।

সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে শাশুড়ি ও অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামের রেজিয়া আক্তার ও তার ছেলের বউ পিপাসা আক্তার (২১)। তারা সম্পর্কে বউ-শাশুড়ি হয়।

পিরোজপুরের নাজিরপুরে গভীর রাতে ঘরে ঢুকে জুতিকা বালা (৫৩) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শিক্ষানবিশ আইনজীবী ইমাদ উদ্দিন রকিব নিহত হয়েছেন।

ময়মনসিংহ সদরের চুরখাই উইনারপাড় এলাকায় লিখন মিয়া (২৭) নামে এক ক্যাবল অপারেটর শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জের কটিয়াদীতে পাটক্ষেত থেকে এক প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত স্মৃতি আক্তার (২২) উপজেলার মসূয়া বেন্দি গ্রামের প্রবাসী আমিন মিয়ার স্ত্রী।

বরিশালের গৌরনদীতে টাকা ও স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট।

ভোলার লালমোহন উপজেলায় এক কেজি গাঁজাসহ মো. রিপন নামে ২৪ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। 

বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউপি থেকে ৪০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। 

টাঙ্গাইলের ধনবাড়িতে অভিযান চালিয়ে তিনজন মাদকসম্রাটকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় মাদকদ্রব্য ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসান আলী (৪০) নামে মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। 

শেরপুরের গারো পাহাড়ের মধুটিলা ইকোপার্ক সংলগ্ন গুচ্ছগ্রাম এলাকা থেকে ৫০ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি বিনোদন কোচকে (১৯) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

পিরোজপুরের নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের আমতলা গ্রামে শত্রুতার জেরে শতাধিক ফলদ গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ। 

সাতক্ষীরা মেডিকেল কলেজের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ডা. অপরাজিতা আঁখি আত্মহত্যা করেছেন।

বান্দরবান জেলা শহরতলির গোধারপাড়া এলাকায় আজ শনিবার বিকেলে এফ দীপঙ্কর মহাথের ওরফে ধুতাঙ্গ ভান্তে নামের এক বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পলিশ।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মোছাদ্দিক আহমদ নামের চৌদ্দ বছরের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রাঙ্গামাটিতে পুলিশ ও যুবদলের ব্যানার ‘টানাটানি’র ঘটনা ঘটেছে। এ সময়ে মাইক কেড়ে নেয়ার অভিযোগ রয়েছে।

কিশোরগঞ্জের মিঠামইন হাওরে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার। মারা যাওয়া আবীর হোসেন (২০) রাজধানী ঢাকার উত্তর মুগদা এলাকার আব্দুল আলিমের ছেলে।

জামালপুরের বকশীগঞ্জে দুই ইউনিয়নের বন্যার্তদের মাঝে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

সিরাজগঞ্জে বন্যার পরিস্থিতি উন্নতি হচ্ছে। তবে এখনো ৫টি উপজেলার ৩৪টি ইউনিয়নের প্রায় এক লাখ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। এদিকে বন্যার পানিতে ডুবে এখন পর্যন্ত জেলায় ৮ জনের মৃত্যু হয়েছে। 

ভারি বৃষ্টিতে রাজধানী ঢাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিভিন্ন সড়ক-অলিগলি বৃষ্টির পানিতে ডুবে গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!