ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

রোববার সারাদেশে ১৫ জন নিহত

ডেইলি বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৯:৩২, ১৫ জুলাই ২০২৪
রোববার সারাদেশে ১৫ জন নিহত
ছবি: সংগৃহীত

সারাদেশে রোববার (১৪ জুলাই) সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় নিখোঁজ হয়েছেন একজন।

রাজবাড়ীতে ইজিবাইকের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত।

রাজধানীর মিরপুরে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় এক যুবক নিহত।

Advertisement

সাতক্ষীরার আশাশুনিতে দ্রুতগামী বাসের চাপায় বৃদ্ধ দিনমজুর নিহত।

যশোরের ঝিকরগাছায় মধ্যরাতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা।

গাইবান্ধার পলাশবাড়ীতে নাইট গার্ডকে শ্বাসরোধে হত্যা।

নওগাঁর পত্মীতলায় বিল থেকে মিজানুর রহমান নামে এক কাউন্সিলরের মরদেহ উদ্ধার।

ফরিদপুরের ভাঙ্গায় কিশোরীকে নৃশংস পাশবিক নির্যাতনে হত্যা।

বরগুনার আমতলীতে এক স্কুলছাত্রীর চিরকুট লিখে আত্মহত্যা।

কুড়িগ্রামের দুই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।

ফেনীতে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু।

শরীয়তপুরে নিখোঁজের পর হাসপাতালের গোসলখানায় একজনের মরদেহ মিলেছে।

বান্দরবানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কাউন্সিলরের ছেলের মৃত্যু। 

দিনাজপুরের বিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে সারেজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এছাড়া নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি ঢলের স্রোতের টানে ভেসে সাত বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!