ছড়িয়ে পড়া ওই গুজব নিয়ে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, ‘শুধু চেয়ারই না, প্রধান উপদেষ্টাসহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও।’
.png)
ফেসবুকে দেওয়া এই পোস্ট নিছকই মজা করে লিখেছেন কি-না, তা বলেননি তিনি। তবে ওই পোস্টের শেষে আসিফ মাহমুদ লেখেন, ‘সোর্স: চালাই দেন।’
রাতভর গুজবের পর এ নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতেই আসিফ মাহমুদ এ পোস্ট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।