রোববার রাত পৌনে ১২টায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ কথা জানান।
আসিফ মাহমুদ বলেন, আজ প্রথম মাসের বেতন পাওয়ার পর প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছি। ফেনী অঞ্চলে বন্যা মোকাবিলায় দেশের সবাই যেভাবে রেসপন্স করেছে তা অভূতপূর্ব।
.png)
তিনি বলেন, বর্তমানে শেরপুর, নেত্রকোণা, ময়মনসিংহের বন্যা মোকাবিলায় কাজ চলমান আছে। দেশের অর্থনৈতিক এই ভঙ্গুর অবস্থায় এমন উপর্যুপরি বন্যা আমাদের জন্য একটা কঠিন পরীক্ষা।
এসময় দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সব দুর্যোগ-সংকট মোকাবিলায় কাজ করার আহ্বান জানান তিনি।