ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

অফিসার পদে ট্রাস্ট ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১১, ২৪ এপ্রিল ২০২৬
অফিসার পদে ট্রাস্ট ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা
ছবি: সংগৃহীত

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ট্রাস্ট ব্যাংক পিএলসি ‘এমআইএস ও রিপোর্টিং অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২২ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ০৬ মে ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের জন্য থাকবে আকর্ষণীয় বেতনসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।

এক নজরে নিয়োগ তথ্য:

প্রতিষ্ঠান: ট্রাস্ট ব্যাংক পিএলসি

Advertisement

পদের নাম: এমআইএস ও রিপোর্টিং অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি (ফুলটাইম)

প্রকাশের তারিখ: ২২ এপ্রিল ২০২৬

আবেদনের শেষ তারিখ: ০৬ মে ২০২৬

আবেদন মাধ্যম: অনলাইন

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

যোগ্যতা ও অভিজ্ঞতা:

প্রার্থীকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক (বিএসসি) ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়া মাইক্রোসফট এক্সেলের অ্যাডভান্সড ব্যবহার, পাওয়ার বিআই, ট্যাবলো, এসএপি ক্রিস্টাল রিপোর্টস, এসএসআরএস বা সমমানের ডেটা অ্যানালাইসিস ও রিপোর্টিং টুলে দক্ষতা থাকা আবশ্যক। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

অন্যান্য তথ্য:

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন

বয়সসীমা: উল্লেখ নেই

বেতন: আলোচনা সাপেক্ষে আকর্ষণীয়

সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০৬ মে ২০২৬

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!