ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

জামায়াতে ইসলামীকে জড়িয়ে নাহিদ ইসলামের নামে ভুয়া মন্তব্য প্রচার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৭:৪২, ১২ মে ২০২৬
জামায়াতে ইসলামীকে জড়িয়ে নাহিদ ইসলামের নামে ভুয়া মন্তব্য প্রচার
ছবি: রিউমর স্ক্যানার

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম “জামাত দলটি মূলত দালালি করতেই পছন্দ করে আগে পাকিস্তানের করেছে, এখন ভারতের।” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়।

উক্ত দাবির পোস্ট দেখুন ফেসবুকটিকটকে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নাহিদ ইসলাম “জামাত দলটি মূলত দালালি করতেই পছন্দ করে আগে পাকিস্তানের করেছে, এখন ভারতের।” শীর্ষক মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, আলোচিত দাবিটির সূত্রপাত একটি সার্কাজমভিত্তিক ফেসবুক পেজ থেকে, যা পরবর্তী সময়ে বাস্তব দাবিতে ছড়িয়ে পড়ে। 

Advertisement

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনায় দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। সাধারণত নাহিদ ইসলাম এমন মন্তব্য করলে সেটি গণমাধ্যমগুলো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে প্রচার করা হতো। কিন্তু এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে দাবিটির সমর্থনে কোনো তথ্যপ্রমাণ মেলেনি। 

আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘Daily Jamaat-er Somoy’ নামের একটি ফেসবুক পেজে গত ১১ মে আলোচিত ফটোকার্ডটি প্রথম প্রচার হতে দেখা যায়। 

পেজটি পর্যবেক্ষণ করে এর পরিচিতি পর্বে এটিকে একটি প্যারোডি পেজ হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। 

এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে। 

সুতরাং, নাহিদ ইসলাম “জামাত দলটি মূলত দালালি করতেই পছন্দ করে আগে পাকিস্তানের করেছে, এখন ভারতের।” শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!