ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

ভারতীয় সেনাবাহিনীর প্যারসুট জাম্প দাবিতে এআই নির্মিত ভিডিও টিকটকে ভাইরাল 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৪, ১৮ মে ২০২৬
ভারতীয় সেনাবাহিনীর প্যারসুট জাম্প দাবিতে এআই নির্মিত ভিডিও টিকটকে ভাইরাল 
ছবি: সংগৃহীত

ভারতীয় সেনাবাহিনীর প্যারসুট জাম্পের দৃশ্য দাবিতে একটি ভিডিও টিকটকে প্রচার করা হয়েছে। এই প্রতিবেদন প্রকাশ অবধি টিকটকে প্রচারিত ভিডিওটি ২৬ লক্ষাধিক বার দেখা হয়েছে এবং প্রায় ১৫ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিওটি তৈরি করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এমন কোনো ঘটনার উল্লেখ পাওয়া যায়নি। 

Advertisement

প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে কথিত সেনা সদস্যদের হেলিকপ্টার থেকে অবতরণ এবং পারিপার্শ্বিক পরিবেশে বেশ কিছুটা অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।  

পরবর্তীতে বিষয়টি নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় সিংহভাগ। 

সুতরাং, ভারতীয় সেনাবাহিনীর প্যারসুট জাম্পের দৃশ্য দাবিতে প্রচারিত এই ভিডিওটি এআই নির্মিত। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!