ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

অভিজ্ঞতা ছাড়াই ৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৮:২৮, ৯ জুন ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই ৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ
ছবি: সংগৃহীত

কাজের সুযোগ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের ‘সেলস রিপ্রেজেনটেটিভ (এসআর)’ পদে ৩০০ কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে।

চলবে ২৯ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Advertisement

চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-

পদের নাম: সেলস রিপ্রেজেনটেটিভ।

পদসংখ্যা: ৩০০টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস হতে হবে।

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম।

প্রার্থীর ধরন: পুরুষ।

বয়সসীমা: কমপক্ষে ১৮ বছর।

অভিজ্ঞতা: এক বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ পাবেন।

অন্যান্য যোগ্যতা: বিক্রয় পেশায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি চটপটে ও উপস্থাপনায় দক্ষতাসম্পন্ন হতে হবে।

কর্মস্থল: যেকোনো জায়গায়।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৯ জুন, ২০২৬।

ডেইলি-বাংলাদেশ/এম এ
লিংক সফলভাবে কপি হয়েছে!