ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

ডেইলি বাংলাদেশে মাল্টিমিডিয়া বিভাগে চাকরির সুযোগ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৭, ২৩ জুন ২০২৬
ডেইলি বাংলাদেশে মাল্টিমিডিয়া বিভাগে চাকরির সুযোগ
ছবি: ডেইলি বাংলাদেশ

অনলাইন নিউজপোর্টাল ডেইলি বাংলাদেশ’র মাল্টিমিডিয়া বিভাগে একাধিক পদে লোকবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র পাঠাতে পারবেন। 

পদের নাম: হেড অব মাল্টিমিডিয়া। আবেদন যোগ্যতা : ন্যূনতম স্নাতক পাস। তবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেয়া হবে। পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, দল পরিচালনা ও মাল্টিমিডিয়া প্লাটফর্ম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এছাড়া সোশ্যাল মিডিয়ার কপিরাইট পলিসি, কপিরাইট ক্লেইম ও স্ট্রাইক ইস্যু সংশ্লিষ্ট বিষয়ে পারদর্শী হতে হবে।

পদের নাম: ভিডিও এডিটর। আবেদন যোগ্যতা : স্নাতক পাস। ভিডিও এডিটর হিসেবে কমপক্ষে ১-২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ভিডিও এডিটিং এবং গ্রাফিক্সের কাজে পারদর্শী হতে হবে।

Advertisement

পদের নাম: মোজো রিপোর্টার। মোজো রিপোর্টার হিসেবে ন্যূনতম ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ ইভেন্ট কাভার ও উপস্থাপনায় দক্ষ হতে হবে। সাবলীলভাবে বাংলা বলার সক্ষমতা থাকলে নতুনরা আবেদন করতে পারেন। 

পদের নাম: কনটেন্ট ক্রিয়েটর। আবেদন যোগ্যতা : স্নাতক পাস। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

বেতন: আলোচনা সাপেক্ষে। 

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত এই [email protected] ই-মেইল ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন। 

আবেদনের শেষ তারিখ : ৩০ জুন, ২০২৬

ডেইলি-বাংলাদেশ/এস আই এস
লিংক সফলভাবে কপি হয়েছে!