রোববার (২৮ জুন) বিকেল ৫টার দিকে এ ফল প্রকাশ করা হয়। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন ক্যাডার পদে ১ হাজার ৩২০ জন এবং নবম, দশম ও ১২তম গ্রেডভুক্ত নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রকাশিত ফলাফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধনের অধিকার পিএসসি সংরক্ষণ করে বলেও উল্লেখ করা হয়েছে।
.png)