ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ৭২৫ পদে নিয়োগ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২২:৫৫, ১ জুলাই ২০২৬
৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ৭২৫ পদে নিয়োগ
ছবি: সংগৃহীত

চলছে আবেদন: ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে ৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (জেনারেল)’ নিয়োগ। মোট পদের সংখ্যা ৭২৫। আবেদনের শেষ তারিখ জুলাই ২০২৬। দশম গ্রেডের এই চাকরির বেতন স্কেল ১৬০০০-৩৮৬৪০-সহ অন্য সুবিধা।

চাকরির বিবরণ

Advertisement

পদের নাম: অফিসার (জেনারেল)

পদের সংখ্যা: ৭২৫। (রূপালী ব্যাংক পিএলসি-৮০, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি-১৬, বেসিক ব্যাংক-১৩, বাংলাদেশ কৃষি ব্যাংক-৪৭১, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-৪৭, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন-২২, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ-, কর্মসংস্থান ব্যাংক-৭২টি এবং প্রবাসীকল্যাণ ব্যাংক-)

শিক্ষাগত যোগ্যতা:

* স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছরমেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

* মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোতে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

গ্রেড বেতন স্কেল: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

আবেদনের বয়সসীমা:

এপ্রিল ২০২৬ তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের নিয়ম:

বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) এর মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের ফি:

২০০ টাকা।

আবেদন করার শেষ সময়:

জুলাই ২০২৬, রাত ১১:৫৯ টা পর্যন্ত।

ডেইলি-বাংলাদেশ/এম এ
লিংক সফলভাবে কপি হয়েছে!