ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

হাম-উপসর্গে আজও প্রাণ গেল ৬ শিশুর

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৬:২২, ১ সেপ্টেম্বর ২০২৬
হাম-উপসর্গে আজও প্রাণ গেল ৬ শিশুর
প্রতীকী ছবি

হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছে আরও ছয়জন শিশু। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৩১ জন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন বলছে, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ৯৭৯ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন এবং হামের উপসর্গে ৮৮০ জন।

Advertisement

এর আগে, সোমবারও (৩১ আগস্ট) ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জন শিশুর মৃত্যু হয়। আর আক্রান্ত হয় ১ হাজার ২৫৬ জন।

ডেইলি-বাংলাদেশ/কে কে
লিংক সফলভাবে কপি হয়েছে!