সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
ববি হাজ্জাজ বলেন, যে ১৪ হাজার শিক্ষক নিয়োগ পেয়েছেন, তাদের পদায়নের জন্য অনির্দিষ্টকালের জন্য শিক্ষক বদলি স্থগিত করা হয়েছে।
.png)
এদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫–এর শূন্য পদে সুপারিশ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান ১ অক্টোবর ২০২৬। আর ৪ অক্টোবরে তাদের পদায়ন করা হবে।
গত ২ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে। যোগদানের পর ৪ অক্টোবর পদায়নের পর পরবর্তী সময়ে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য পাঠানো হবে।