সোমবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নানকে বদলিপূর্বক প্রেষণে পেট্রোবাংলার চেয়ারম্যান পদে পদায়ন করা হলো।
.png)
এর আগে গত ১৭ মে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পেট্রোবাংলার চেয়ারম্যানের দায়িত্ব পান মো. আব্দুল মান্নান। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি এবার সংস্থাটির চেয়ারম্যান পদে পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেন।
পেট্রোবাংলা দেশের তেল, গ্যাস ও খনিজসম্পদ খাতের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থা। দেশের জ্বালানি নিরাপত্তা, প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান ও উৎপাদন, আমদানি এবং সরবরাহ ব্যবস্থাপনায় সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।