অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করেছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি করা হয়।
প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ বর্তমান কর্মস্থলের দায়িত্বভার বুঝিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
.png)
এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার অর্পণ না করলে ২০ সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।