ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইতালিতে নতুন অধ্যাদেশ জারি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:২৮, ২১ অক্টোবর ২০২৬
ইতালিতে নতুন অধ্যাদেশ জারি
ছবি: রয়টার্স

উত্তর ইতালির মিলানসহ বিভিন্ন শহরে সাম্প্রতিক তাণ্ডব, ভাঙচুর ও বিশৃঙ্খলা দমনে অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির সরকার। মঙ্গলবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার একগুচ্ছ নতুন জরুরি নিরাপত্তা অধ্যাদেশ অনুমোদন করেছে।

নতুন নীতি অনুযায়ী, বিক্ষোভে সহিংস অংশগ্রহণকে সরাসরি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং কোনো নাবালক ভাঙচুর বা লুটপাটে জড়িয়ে পড়লে তার আর্থিক ক্ষয়ক্ষতির দায়ভার সরাসরি মা-বাবাকে বহন করতে হবে।

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভাঙচুর ও চুরি কোনো প্রতিবাদ হতে পারে না, এগুলো স্রেফ অপরাধমূলক কাজ। অনতিবিলম্বে কার্যকর হওয়া এই অধ্যাদেশে মুখ ঢেকে অপরাধ করা বা জননিরাপত্তা বিপন্ন করার দায়ে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও ২০ হাজার ইউরো জরিমানার বিধান রাখা হয়েছে।

পাশাপাশি সহিংসতা রুখতে এবং স্থিতিশীলতা বজায় রাখতে মিলানে ২০২৬ সালের শেষ পর্যন্ত ৫০০ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, দক্ষিণ ইতালিতে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ট্রাকচালকদের সড়ক অবরোধের কারণে দেশজুড়ে পণ্য ও খাদ্য সরবরাহব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!