[ দেশজুড়ে ]
লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে অপহরণের ঘটনায় আটক ছাত্রদল নেতা
আটককৃত ছাত্রদল নেতা জামাল
লক্ষ্মীপুরে ইকোনো পরিবহনের একটি বাস থেকে রামগতি উপজেলার যুবলীগের সাবেক আহবায়ক মেজবাহ উদ্দিন ডিপি হেলালকে নামিয়ে মারধর ও মব সৃষ্টির চেষ্টার অভিযোগে জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক জামাল উদ্দিনকে আটক করেছে ডিবি পুলিশ।
সময় তার সাথে ১০ থেকে ১২ জন থাকলেও তারা পালিয়ে যায় । এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেছেন
বুধবার (২১ অক্টোবর) রাত ১২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি টহল দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। লক্ষ্মীপুর সদর থানাধীন উত্তর তেমুহনী এলাকার লিল্লাহ মসজিদসংলগ্ন লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে ভুক্তভোগী মেজবাহ উদ্দিন হেলালকে (৫৩) উদ্ধার করা হয়। এ সময় মো. জামাল হোসেন (৩২) নামে একজনকে আটক করা হয়।
উদ্ধার হওয়া মেজবাহ উদ্দিন হেলাল লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব চর কলাকোপা গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে। আটক জামাল হোসেন লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর এলাকার আবু সাঈদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন ব্যক্তি ঝুমুর মোড় থেকে ইকোনো বাসের যাত্রী মেজবাহ উদ্দিন হেলালকে নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে তাঁকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে উত্তর স্টেশন এলাকার লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠে নিয়ে মারধর করা হয় এবং মব সৃষ্টির চেষ্টা করা হয় বলে ভুক্তভোগী পুলিশের কাছে জানিয়েছেন।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
ডেইলি-বাংলাদেশ/লক্ষ্মীপুর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!