[ দেশজুড়ে ]
সৈকতে স্রোতের টানে প্রাণ গেল তিন পর্যটকের, নিখোঁজ ২
ছবি: সংগৃহীত
কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে ঢেউ ও স্রোতের টানে প্রাণ হারিয়েছেন তিন পর্যটক। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও দুই পর্যটক। তাঁদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, একদল পর্যটক মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সাগরে গোসল করতে নামেন। এ সময় তাঁরা ঢেউ ও স্রোতের টানে ভেসে যান। পরে স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ইউএনও আরও জানান, ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকি দুই পর্যটকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!