ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মতামত ]

পঞ্চাশোর্ধ্ব পুরুষ বেশি সাবধান হন

রিয়াজুল হক
প্রকাশিত: ১৯:৪৬, ১৯ এপ্রিল ২০২১
পঞ্চাশোর্ধ্ব পুরুষ বেশি সাবধান হন
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক রিয়াজুল হক- ফাইল ছবি

বর্তমানে করোনা পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই ওয়াকিবহাল। মানুষ আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে। কিন্তু এর মধ্যেও সতর্কতামূলক বার্তা রয়েছে।

প্রকাশিত তথ্য মতে,  ১৯ এপ্রিল পর্যন্ত দেশে করোনাভাইরাসের কারণে মোট ১০ হাজার ৪৯৭ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৭ হাজার ৭৬৯ জন এবং নারী ২ হাজার ৭২৮ জন। শুধুমাত্র ১৯ এপ্রিল, গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১১২ জন মারা গেছেন, যার মধ্যে পুরুষ ৭৫ জন এবং নারী ৩৭ জন।

অর্থাৎ মৃতের দিক থেকে পুরুষের সংখ্যা নারীর তুলনায় অনেক বেশি। একই সঙ্গে, যাদের বয়স পঞ্চাশের (নারী পুরুষ উভয়েই) উপর, তাদের আরেকটু একটু বেশি সাবধান হওয়া প্রয়োজন। কারণ, ১৯ এপ্রিল মারা যাওয়া ১১২ জনের মধ্যে ৯০ জনেরই বয়স ৫০ বছরের উপর। ১৮ এপ্রিল মারা যাওয়া ১০২ জনের মধ্যে ৮৬ জনের বয়স ৫০ বছরের উপর। একইভাবে, ১৭ এপ্রিল মারা যাওয়া ১০১ জনের মধ্যে ৮৭ জনেরই বয়স ৫০ বছরের উপর।

Advertisement

সব পঞ্চাশোর্ধ্ব পুরুষ বেশি সাবধান হন। করোনা প্রতিরোধে সব প্রকার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করুন। ইমিউনিটি বাড়াতে সচেষ্ট হন। বাড়ির বাইরে বের হবার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করুন। নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। সব কিছুতেই সতর্ক এবং সাবধান হন, অন্যদের তুলনায় আরেকটু বেশি। পরিসংখ্যান বলছে, করোনা ঝুঁকিতে আপনারাই বেশি রয়েছেন।

লেখক: রিয়াজুল হক, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!