ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

ঈদের চাঁদ দেখে যে দোয়া পড়বেন

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৬, ৩০ জুন ২০২২
ঈদের চাঁদ দেখে যে দোয়া পড়বেন
ফাইল ছবি

চাঁদ দেখা এবং চাঁদ দেখে দোয়া পড়া সুন্নাতি আমল। নবিজী চাঁদ দেখতে বলতেন এবং চাঁদ দেখতেন। ঈদের নতুন চাঁদ দেখলে তিনি আল্লাহর সন্তুষ্টি ও কল্যাণের জন্য দোয়া করা উচিত।

হাদিসে এসেছে, হজরত তালহা ইবনু ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন বলতেন- اَللهُ اَكْبَرُ اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَ الْاِيْمَانِ وَالسَّلَامَةِ وَ الْاِسْلَامِ وَ التَّوْفِيْقِ لِمَا تُحِبُّ وَ تَرْضَى رَبُّنَا وَ رَبُّكَ الل

উচ্চারণ : আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস্সালামাতি ওয়াল ইসলামি ওয়াত্তাওফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ।

Advertisement

অর্থ : আল্লাহ মহান, হে আল্লাহ! এ নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় কর। আর তুমি যা ভালোবাস এবং যাতে তুমি সন্তুষ্ট হও, সেটাই আমাদের তাওফিক দাও। আল্লাহ তোমাদের এবং আমাদের প্রতিপালক।’ (তিরমিজি, মিশকাত)

আরবি (হিজরি) মাসের নতুন চাঁদ দেখলে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া পড়তেন। নতুন চাঁদ দেখে দোয়া পড়া প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!