ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

নান্দনিক মাটির মসজিদ

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৫:০০, ৯ আগস্ট ২০২২
নান্দনিক মাটির মসজিদ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর আবিকিউতে অবস্থিত মসজিদ-মাদরাসা কমপ্লেক্স দারুল ইসলাম এডুকেশন সেন্টার। কাঁচা ইট ও মাটিসহ পরিবেশবান্ধব নানা উপাদানে এটি তৈরি। স্থানীয় আদিবাসী ঐতিহ্য, উত্তর আফ্রিকান নির্মাণকৌশল ও সাসানিদ স্থাপত্যরীতির মিশ্রণ ঘটেছে কমপ্লেক্সে।

জানা যায়, ১৯৭৯ সালে ব্যতিক্রমী এই মসজিদ-মাদরাসা কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করা হয়। প্রথমে দারুল ইসলামকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়। যার অধীনে একটি মসজিদ, একটি মাদরাসা, একটি ছাত্রাবাস, ১৫০টি মুসলিম পরিবারের জন্য আবাসন, একটি মহিলা কেন্দ্র, একটি উন্মুক্ত গোসলখানা, একটি হোটেল ও একটি কারুশিল্প কেন্দ্র নির্মাণের কথা ছিল।
 
সে লক্ষ্যে সৌদি বাদশাহ খালিদসহ অন্য দাতাদের আর্থিক সহায়তায় সাড়ে আট হাজার একর ভূমি ক্রয় করা হয়। ১৯৮২ সালে মসজিদ ও মাদরাসা ভবনের নির্মাণ শেষ হয়। তবে সামগ্রিক প্রকল্পের কাজ সম্পন্ন করা সম্ভব না হওয়ায় পরবর্তীকালে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার সিদ্ধান্ত হয়।

ফলে সাড়ে ১৩ শ’ একর ভূমি রেখে অবশিষ্ট ভূমি বিক্রি করে দেয়া হয়। মিসরের বিখ্যাত স্থপতি হাসান ফাতহি ব্যতিক্রমী এই কমপ্লেক্সের নকশা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!