ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

রহমতের বৃষ্টি জন্য রাজধানীতে বিশেষ দোয়া 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪২, ১ সেপ্টেম্বর ২০২২
রহমতের বৃষ্টি জন্য রাজধানীতে বিশেষ দোয়া 
ছবি: সংগৃহীত

রাজধানীর স্বনামধন্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকায় রহমতের বৃষ্টি জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাদ ইশা প্রতিষ্ঠানটির মসজিদে কাসেম নানুতুবী রহ:-এ দোয়াটি অনুষ্ঠিত হয়। দোয়ায় শতাধিক হাফেজ-আলেম অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন ইরশাদুল উম্মাহ, শেওড়াপাড়া-এর মুহতামিম মাওলানা ওবায়দুল্লাহ বিন কাফী। 

এ সময় মারকাযুদ্ দিরাসাহ আল ইসলামিয়া ঢাকা এর অন্যতম পৃষ্ঠপোষক মোহসিন সদ্য ক্রয়কৃত আবাসন ফ্ল্যাট উপলক্ষেও বিশেষ দোয়া হয়।

Advertisement

দোয়াপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী বলেন, আমরা সবসময়ই আল্লাহর অসংখ্য নেয়ামতে ডুবে থাকি। এখনো আমাদের ওপর আল্লাহর কত রকম রহমত বর্ষিত হচ্ছে, তা আমরা অনুভব করতে পারব না। আল্লাহ শুধুমাত্র একটু অনাবৃষ্টির মাধ্যমে আমাদের পরীক্ষা নিচ্ছেন, তাই আমরা কত ধরনের সমস্যা ও অস্বস্তির মুখোমুখি হচ্ছি। আসলে পৃথিবীতে যা কিছু হয়, তা আমাদের গোনাহের কারণে হয়। তাই আমাদের গোনাহ ত্যাগ করতে হবে এবং একনিষ্ঠভাবে মহান রবের কাছে ক্ষমা চাইতে হবে। ইনশাআল্লাহ আশা করা যায়- যদি আমরা তাঁর দিকে ফিরে যাই, তাহলে তিনি আমাদের মাফ করবেন এবং তাঁর রহমতের বৃষ্টি দ্বারা আমাদের দেহ-মন শীতল করবেন।

বিপুল সংখ্যক ওলামায়ে কেরামের উপস্থিতিতে সম্পন্ন দোয়া মাহফিলে বিশেষভাবে উপস্থিত ছিলেন মাওলানা রায়হান আনোয়ার, মাওলানা আবু তালহা, মাওলানা যোবায়ের আহমাদ প্রমুখ।

দোয়া অনুষ্ঠানে আরো অংশ নেন সৈয়দ শামিম রেজা তাজু, রোকন সিরাজী, তবারক আলী, মুহিব্বুল্লাহ মানিক, মাসুদুর রহমান, সুলতান আহমদ, কবির আহমাদ,  আব্দুর রাজ্জাক প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!