ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

পবিত্র কোরআনের যে আয়াত পড়তে পড়তে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তাসলিমা

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৭:১৪, ২ অক্টোবর ২০২২
পবিত্র কোরআনের যে আয়াত পড়তে পড়তে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তাসলিমা
উস্তাদা তাসলিমা। ছবি: সংগৃহীত

ন্দোনেশিয়ার পূর্ব জাকার্তায় উস্তাদা তাসলিমা নামের এক ইসলামি স্কলার পবিত্র কোরআন তিলাওয়াত করা অবস্থায় মারা গেছেন।

গত ১৫ সেপ্টেম্বর পূর্ব জাকার্তার কাম্পুং মেলায়ু এলাকার আলবারকাহ কেএইচ আব্দুল্লাহ সায়াফি মসজিদে নিয়মিত কোরআন তেলাওয়াত চলাকালীন মারা যান উস্তাদা তাসলিমা নামের ওই ইসলামি স্কলার।

ইন্ট্যারন্যাশনাল কুরআন নিউজ এজেন্সি (ইকনা), দ্য ইসলামিক ইনফরমেশন সেন্টারসহ বিভিন্ন ইসলামি গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।  

Advertisement

জানা যায়, উপস্থিত নারীদের উদ্দেশে পবিত্র কোরআন খতম করছিলেন শিক্ষিকা তাসলিমা। কুরআন পাঠ শেষ করে পুনরায় সূরা বাকারা থেকে তিলাওয়াত শুরু করেন তিনি। এরপর সেই সূরার পাঁচ আয়াত পর্যন্ত তিলাওয়াত করেন তিনি।

আয়াতটি হলো-‘তারা তাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে সুপথপ্রাপ্ত এবং তারাই সফলকাম।’ এর পরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। কুরআনের সেই আয়াতটি ছিল তার পঠিত সর্বশেষ আয়াত।

আস সাফিয়াহ উম্মাহাত তালিম কাউন্সিলের অন্যতম সদস্য উস্তাদা ইতা রাসিদ এএস জানান, উস্তাদা তাসলিমা দক্ষিণ জাকার্তার তানজুং বারাতের বাসিন্দা ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!