[ ধর্ম ]
শুক্রবার বাদ ফজর শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব
ছবি: সংগৃহীত
প্রথম পর্ব শেষ হওয়ার চারদিন পর শুরু হচ্ছে দ্বিতীয় পর্বের ইজতেমা। শুক্রবার বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। রোববার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে (সা’দ অনুসারী) বিশ্ব ইজতেমার আয়োজন।
ইজতেমার আয়োজক কমিটির সদস্য ওয়াসিফ জানান, টঙ্গীতে বৃহস্পতিবার বাদ ফজর বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের দের জন্য প্রাথমিক আ’ম বয়ান শুরু হয়েছে। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এ সমাবেশের মূল কার্যক্রম শুরু হবে শুক্রবার বাদ ফজরের মূল বয়ানের মধ্য দিয়ে।
দ্বিতীয় পর্বের ইজতেমায় দিল্লির মাওলানা সা’দ অনুসারীরা অংশগ্রহণ করবেন। তারা জেলাওয়ারী নির্দিষ্ট খিত্তা অনুসারে অবস্থান নিচ্ছেন। বিদেশি মুসল্লিদের জন্য ময়দানের পশ্চিমাংশে টিনের ছাউনি-যুক্ত বিশেষ কামরার ব্যবস্থা করা হয়েছে।
ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মহাসড়কে যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রস্তুত করা হয়েছে মেডিকেল ক্যাম্প ও হাসপাতলের অতিরিক্ত বেড ও পর্যাপ্ত অ্যাম্বুলেন্স।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএইচ/টিএএস/এআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বিশ্ব ইজতেমা
লিংক সফলভাবে কপি হয়েছে!