ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ ধর্ম ]

ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে ইফতার করলে রোজা হবে কি?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২০:৩৯, ২৪ মার্চ ২০২৩
ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে ইফতার করলে রোজা হবে কি?
ফাইল ফটো

বছর ঘুরে আবার শুরু হলো পবিত্র মাহে রমজান। ধর্মপ্রাণ মুসল্লিরা রোজা ভাঙতে ইফতার করেন। তবে আতিথেয়তা ও সৌহাদ্যসহ নানা কারণে অমুসলিমদের নিয়েও করতে হয়ে ইফতার। তবে ইসলামী বিধি বিধান অনুযায়ী, রোজা রাখার পর অমুসলিমদের নিয়ে ইফতার করা যাবে কি-না।

আর রোজা রাখলে রোজা হবে কি-না, এমন দ্বিধাদ্বন্দ্বে ভোগেন অনেকেই। এ বিষয়টি পরিষ্কার করতে মুসলিমদের পরামর্শ ও উপদেশ দিয়েছেন ধর্ম চিন্তাবিদরা।

ইসলামি বিধি বিধান অনুযায়ী, হিন্দু কিংবা ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে ইফতার করা যাবে। কারণ হিসেবে বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ বলেছেন, রোজা রাখার পর ইফতার শেয়ার করা সওয়াব।

এছাড়া অন্য ধর্মের মানুষ ইসলাম ধর্মের রেওয়াজ বা অনুষ্ঠানের অংশ নিচ্ছে, কোনো কিছু সাদরে গ্রহণ করছে এতে পরস্পরের প্রতি সৌহার্দ্য বাড়ে। সেই সঙ্গে বাড়বে ভালোবাসাও।

রোজা, রমজান আর ইফতারের সৌন্দর্য দেখে অমুসলিমরা ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হবে। আর তাদের সঙ্গে নিয়ে ইফতারি করলে ইসলামের সৌন্দর্য কাছ থেকে দেখার সুযোগ ঘটবে অমুসলিমদের, এমনটাও মনে করেন তিনি। 

এ বিষয়ে ইসলামি চিন্তাবিদরা বলছেন, ইফতার মূলত খাবার বিরতির শেষ করার একটি প্রক্রিয়া। এটা কোনো সুনির্দিষ্ট ইবাদত নয়। যার কারণে অমুসলিমদের সঙ্গে নিয়ে ইফতার করলে তা দোষের হবে না। রোজারও কোনো ক্ষতি হবে না। 
তাই পাস্পরিক সম্প্রীতি আর ভালোবাসা বাড়াতে হিন্দু কিংবা অমুসলিম ভাই-বোনদের নিয়ে ইফতার করতে পারেন ধর্মপ্রাণ সব মুসলমানরা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রোজা
লিংক সফলভাবে কপি হয়েছে!