তবে রোজা রাখতে অপারগ ব্যক্তির জন্য শর্ত সাপেক্ষে অব্যহতির সুযোগ রয়েছে। আর যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলবে বা নষ্ট করবে, তাদের জন্য রোজার কাযা ও কাফফারা উভয়টি আদায় করতে হবে।
যেসব কারণে রমজান মাসে রোজা ভঙ্গা যাবে; তবে পরে কাজা করতে হয়
.png)
(১) মুসাফির অবস্থায়।
(২) রোগ বৃদ্ধির বেশি আশঙ্কা থাকলে।
(৩) গর্ভের সন্তানের ক্ষতির আশঙ্কা থাকলে।
(৪) এমন তৃষ্ণা বা ক্ষুধা হয়, যাতে মৃত্যুর আশঙ্কা থাকতে পারে।
(৫) শক্তিহীন বৃদ্ধ হলে ।
(৬) কোনো রোজাদারকে সাপে দংশন করলে।
(৭) নারীদের হায়েজ-নেফাসকালীন সময় রোজা ভঙ্গ করা যায়।