২০২৪ সালে পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী ১২ অথবা ১৩ মার্চ। শাবান মাসের শেষে রমজানের চাঁদ দেখার ওপর নির্ভর করে এই তারিখ পরিবর্তন হতে পারে।
রোজার পরই উদযাপিত হয় মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ১২ মার্চ রমজান শুরু হলে এ বছর ঈদুল ফিতর পালিত হবে ১০ অথবা ১১ এপ্রিল। যদি ১৩ মার্চ রমজান শুরু হয় সেক্ষেত্রে ঈদুল ফিতর পালিত হবে ১১ অথবা ১২ এপ্রিল।
.png)
দেশের আকাশে রোববার হিজরি শাবান মাসের চাঁদ দেখা গেছে। সোমবার থেকেই শাবান মাস গণনা শুরু হয়েছে। সেই হিসেবে ২৫ ফেব্রুয়ারি রাতে (শাবানের ১৪ তারিখ রাতে) পবিত্র শবে বরাত পালিত হবে।
রোববার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আব্দুল আউয়াল হাওলাদার।
পবিত্র শবে বরাতের পরদিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এ ছুটি পড়েছে ২৬ ফেব্রুয়ারি।