ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

এবার যেসব দেশে ১৮ ঘণ্টা রোজা রাখতে হবে

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭, ২৪ জানুয়ারি ২০২৪
এবার যেসব দেশে ১৮ ঘণ্টা রোজা রাখতে হবে
ছবি: অন্তর্জাল

পবিত্র মাহে রমজান মাস শুরু হতে আর মাত্র দুই মাসেরও কম সময় বাকি রয়েছে। সময় ঘনিয়ে আসায় খুব দ্রুতই রমজানের প্রস্তুতি শুরু করবেন বিশ্বের সব মুসলিম।

পবিত্র এ রমজান মাসে সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত সব পানাহার থেকে বিরত থেকে রোজা রাখেন মুসলিমরা। এর পর ইফতারের মাধ্যমে রোজা ভাঙেন তারা। এ বছর পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১১ মার্চ থেকে।

অন্যবারের মতো এবারও রোজার সময়টি (ঘণ্টা) বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন হবে। ধারণা করা হচ্ছে, এ বছর ১২ ঘণ্টা থেকে শুরু করে ১৮ ঘণ্টা হবে একেকটি রোজা। খবর আল আরাবিয়ার।

Advertisement

এবার যেসব দেশের মুসলিমরা ১৫ থেকে ১৮ ঘণ্টা রোজা রাখবেন-

(১) নুক, গ্রিনল্যান্ড

(২) রেকজাভিক, আইসল্যান্ড

(৩) হেলেনস্কি, ফিনল্যান্ড

(৪) গ্লাসগো, স্কটল্যান্ড

(৫) ওটোয়া, কানাডা

(৬) লন্ডন, যুক্তরাজ্য

(৭) প্যারিস, ফ্রান্স

(৮) রোম, ইতালি

(৯) মাদ্রিদ, স্পেন।

অপরদিকে আফ্রিকা ও এশিয়ার দেশগুলোতে রোজা কম সময়ের হবে। ধারণা করা হচ্ছে, এসব অঞ্চলের মানুষ ১২ থেকে ১৪ ঘণ্টা রোজা রাখবেন।

সেসব দেশগুলো হলো-

(১) ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড

(২) পুয়ের্তো মন্তে, চিলি

(৩) জাকার্তা, ইন্দোনেশিয়া

(৪) নাইরোবি, কেনিয়া

(৫) করাচি, পাকিস্তান

(৬) নয়াদিল্লি, ভারত

(৭) ঢাকা, বাংলাদেশ

মধ্যপ্রাচ্য ও গালফ অঞ্চল

মধ্যপ্রাচ্য ও গালফ অঞ্চলের মুসল্লিরা এবার ১৩ থেকে ১৫ ঘণ্টা রোজা রাখবেন। স্থানভেদে এটি ভিন্ন ভিন্ন হবে।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!