ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

কুয়েত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় যাচ্ছেন তাকরীম 

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৬:২২, ১৪ সেপ্টেম্বর ২০২৪
কুয়েত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় যাচ্ছেন তাকরীম 
হাফেজ সালেহ আহমাদ তাকরীম। ফাইল ফটো

কুয়েত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ৩০ পারা গ্রুপের জন্য মারকাযু ফয়জিল কুরআন এর কিতাব বিভাগের কৃতি ছাত্র হাফেজ সালেহ আহমাদ তাকরীম বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের অধীনে আয়োজিত সম্পূর্ণ নতুন আঙ্গিকে অনুষ্ঠিত এ কোরআন প্রতিযোগিতায় তাকরীম নির্বাচিত হন।
 
মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী-ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজী (মাসুম) তাকরীমের সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।  

তিনি ফেসবুক পোস্টে  বলেন, আল্লাহ যেন প্রাণের প্রতিষ্ঠান ফয়জুল কুরআন ও প্রিয় তাকরীমকে কবুল করেন। 

Advertisement

২৬ তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশি প্রতিযোগী হাফেজ সালেহ আহমাদ তাকরিম। 

এর আগে সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন তাকরীম।

এর আগে গত মার্চে ইরান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তাকরীম প্রথম, মে মাসে লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সপ্তম স্থান অর্জন করেন। ২০২০ সালে পবিত্র রমজান মাসে বাংলাভিশন টেলিভিশন আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হন সালেহ।

তাকরীমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আবদুর রহমান একটি মাদরাসার শিক্ষক। মা গৃহিণী।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!