[ ধর্ম ]
কুয়েতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের আনাস
ছবি: সংগৃহীত
বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ কুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন। ৮ থেকে ১২ বছরের ছিগারুল হুফফাজ গ্রুপে প্রথম স্থান অর্জন করেন তিনি।
বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করেছে বাংলাদেশের হাফেজরা। মঙ্গলবার স্থানীয় সময় বাদ মাগরিব ফলাফল ঘোষণা করা হয়।
আনাস মাহমুদ রাজধানীর মিরপুরের মারকাযুল ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী। এই প্রতিযোগিতায় কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের উদীয়মান ক্বারী আবু জর গিফারী।
.png)
প্রসঙ্গত, বৃহস্পতিবার কুয়েতের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ১৩তম বিশ্ব কোরআন প্রতিযোগিতা শুরু হয়। এতে অংশ নিয়েছিলেন বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদে তাকরিম, হাফেজ আনাস মাহফুজ এবং ক্বারী আবু জর গিফারী।
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!