ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

এলিয়েন বলে কিছু আছে? আকাশে দৃশ্যমান ইউএফও তদন্তে নাসার দল গঠন

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১৩:৩১, ২৩ অক্টোবর ২০২২
এলিয়েন বলে কিছু আছে? আকাশে দৃশ্যমান ইউএফও তদন্তে নাসার দল গঠন
ছবি: সংগৃহীত

আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট, বা ‘ইউএফও’ নিয়ে মাঝে মধ্যেই নানা খবর বেরোয়। নানা অজানা তথ্য জানাও যায়। এসব নিয়ে বিজ্ঞানীদের পাশাপাশি সাধারণ মানুষও উল্লসিত হন। কিন্তু কোথা থেকে তারা আসে, আর কোথায়ই বা তারা যায়, তাদের উৎস সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর আজও আমাদের কাছে অজানা।

সম্প্রতি বেন হানসেন নামের এক পাইলট নাকি প্রশান্ত মহাসাগরের আকাশের উপরে অসংখ্য‘ইউএফও’ দেখতে পেয়েছেন! তিনি প্রাক্তন এফবিআই এজেন্ট।

‘ইউএফও উইটনেস’ নামের একটি ‘শো’র হোস্টও তিনি। তিনি তার অনুষ্ঠানে একটি ফুটেজ চালিয়েছেন। যেখানে 'মিড-এয়ার ইউএফও-র কথা বলেন ও ফুটেজে তা দেখানও। একজন পাইলট প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে যাওয়ার সময়ে এই দৃশ্যের সাক্ষী থেকেছেন বলে জানা গেছে।

Advertisement

এরই মধ্যে খবর এলো, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ১৬ সদস্যের দল তৈরি করেছে, যারা এই কয়েক দশকের এলিয়েন বা ইউএফও সংক্রান্ত পুরনো প্রশ্নের উত্তর খুঁজে বের করবে। এই গবেষণা দলটি নয় মাস ধরে কাজ করবে, যা শুরু হবে অক্টোবর মাসেই।

খবরটি ঘোষণা করে নাসা টুইটারে লিখেছে, আমরা ১৬ জনকে বেছে নিয়েছি আকাশে পর্যবেক্ষণের উপর একটি স্বাধীন গবেষণা দলে অংশগ্রহণ করার জন্য। যা বিমান বা পরিচিত প্রাকৃতিক ঘটনা হিসাবে চিহ্নিত করা যায় না। নয় মাস ব্যাপী এই গবেষণা শুরু হবে ২৪ অক্টোবর থেকে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!