একই সপ্তাহের মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে নাপোলির মাঠে খেলতে যাবে বার্সেলোনা। এদিকে বুধবার ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ।
দীর্ঘ যাত্রার কারণে বার্সেলোনাকে অতিরিক্ত একদিনের বিশ্রাম দেয়ার জন্যই ম্যাচটি রোববার স্থানীয় সময় রাত ৯টায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে লা লিগা কর্তৃপক্ষ।
.png)
যুক্তরাজ্যের লন্ডনে লা লিগা টিভির উদ্বোধনী অনুষ্ঠানে মৌসুমের দ্বিতীয় এল ক্ল্যাসিকোর সময়সূচি ঘোষণা করেন লা লিগার সভাপতি হ্যাভিয়ের তেবাস।