ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

২০২৩ বিশ্বকাপ খেলতে চান টেইলর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬, ১৯ ফেব্রুয়ারি ২০২০
২০২৩ বিশ্বকাপ খেলতে চান টেইলর
রস টেইলর

এরইমধ্যে বয়স হয়ে গেছে ৩৫। অবসরের দিনক্ষণ গুণছে ভক্তরা। তবে এখনই অবসর নিয়ে চিন্তা করছেন নিউজিল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান রস টেইলর। খেলতে চান ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। 

সফরকারী ভারতীয় দলের বিপক্ষে দুই টেস্ট সিরিজে আগামী ২১ ফেব্রুয়ারি বেসিন রিজার্ভে প্রথম ম্যাচে মাঠে নামলেই বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই একশ ম্যাচ খেলার অনন্য এক রেকর্ড গড়বেন টেইলর।

টেইলরের উদ্ধৃতি দিয়ে স্টাফ ডট কো ডট এনজেডকে পরিবেশিত এক রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ বিশ্বকাপ খেলা আমি নাকচ করছি না। তবে আমি মনে করছি এখনো অনেক দূর যেতে হবে। সবার আগে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে- আমি এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চাই, এরপর নিজ মাঠের গ্রীষ্ম মৌসুম। এরপর বুঝতে পারব পরবর্তী গ্রীষ্মে আমি কোন অবস্থায় আছি।

Advertisement

তিনি বলেন, সে সময় চিন্তা করব-আমি যথেষ্ট ভাল অবস্থায় আছি কি না, ফিট আছি কি না এবং দলে জায়গা পাওয়াটা আমার প্রাপ্য কিনা। সব ঠিক থাকলে ২০২৩ বিশ্বকাপে অবশ্যই খেলব।

বিগ হিটিং এ ব্যাটসম্যান বলেন খেলা অব্যাহত রাখার ইচ্ছে থাকলেও নিজের ওপর খুব বেশি চাপ নেবেন না তিনি। টেইলর বলেন, আপনি সব সময় ভাল করতে চান এবং প্রথম ও সর্বাগ্রে খেলাটি আরো বেশি গুরুত্বপূর্ণ। একই সময় আপনি নিজের ওপর বাড়তি চাপও রাখতে পারেন। আপনাকে কেবলমাত্র মাঠে নামতে হবে এবং এটি উপভোগ করতে হবে, এটাকে অন্য একটি ম্যাচ হিসেবে গ্রহণ করতে হবে। আশা করছি যে কোনভাবে আমি অবদান রাখতে পারব।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!