এ মহৎ উদ্যোগের কথা নিজ মুখে জানিয়েছেন মুশফিক। তিনি বলেন, আমরা পাঁচজন মিলে প্রায় ৫০ জনের মতো টিম বয় ও ম্যাসাজম্যানকে সংক্ষিপ্ত আকারে সাহায্য করছি। তারা ঘরোয়া ক্রিকেটের ক্লাব, বিভিন্ন দলের সঙ্গে কাজ করে। তাদের আমরা ৫ লাখ টাকা দিচ্ছি। আপাতত ছোট আকারে সাহায্য করছি। এখন খেলা নেই। ফলে ওদের আয়-রোজগারেরও কোনো সুযোগ নেই’।
টিম বয়দের তরফে পুরো বিষয়টি দেখছেন প্রাইম ব্যাংকের টিম বয় মোহাম্মদ দেলওয়ার হোসেন। তিনি বলেন, আমরা বিসিবির বেতনভুক্ত নই। এ জন্য ভাইদের কাছে সাহায্যের আবেদন করেছিলাম। এ নিয়ে একটি তালিকা করেছিলাম। মুশি ভাইরা অর্থ সহায়তার কথা জানিয়েছেন।
.png)
মরনণঘাতী ভাইরাসে সৃষ্ট দুর্যোগকালের শুরু থেকেই দুস্থ-অসহায়দের সাহায্য করছেন টাইগার ক্রিকেটাররা। কেউ ব্যক্তিগত উদ্যোগে, অনেকে দলবদ্ধভাবে তাদের পাশে দাঁড়াচ্ছেন। সহযোগিতা করতে এগিয়ে আসছেন।