ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

১৬শ ক্রিকেটারকে ঈদ বোনাস দিল বিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:০৮, ২২ মে ২০২০
১৬শ ক্রিকেটারকে ঈদ বোনাস দিল বিসিবি
বিসিবি লোগো

মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে সামনে রেখে করোনাকালে সৃষ্ট পরিস্থিতিতে ১৬শ ক্রিকেটারকে আর্থিক প্রণোদনা প্রদান করেছে বিসিবি।

বৃহস্পতিবার রাতে এ খবর নিশ্চিত করেছেন বিসিবি'র সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

তিনি জানান, ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় বিকাশের মাধ্যমে ক্রিকেটারদের আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে। প্রিমিয়ার ডিভিশন আর প্রথম বিভাগ লীগের ক্রিকেটারদের ১০ হাজার করে আর দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্রিকেটারদের ৮ হাজার টাকা করে দেয়া হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!