উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার বলেন, ‘আমার বিশ্বাস করি, সবার মাঝে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে আমাদেরও একটা দায়িত্ব আছে’।
হোল্ডারদের মতো করে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলেও ক্লাবগুলো নিজেদের জার্সিতে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লিখে খেলছে।
.png)
ক্যারিবীয়দের জার্সিতে স্লোগানের যে লোগোটি ব্যবহার করা হবে, তার ডিজাইন করেছেন আলিশা হোসানাহ। তার পার্টনার এবং প্রিমিয়ার লিগের দল ওয়াটফোর্ডের অধিনায়কের ট্রয় ডিনির সঙ্গে যোগাযোগ করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। ডিজাইনার এবং আইসিসি- দুই জায়গা থেকেই এ লোগো ব্যবহারের অনুমতি পেয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ দল।
তবে বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানাতে এই সিরিজে ইংলিশ ক্রিকেটাররা কোনো উদ্যোগ নেবেন বলে আলোচনা চলছে।
আগামী ৮ জুলাই শুরু হবে ৩ ম্যাচের এই টেস্ট সিরিজ।