বুধবার সাউদাম্পটনে বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায় শুরু হওয়ার কথা ছিল খেলা। টস হওয়ার কথা ছিল সাড়ে তিনটায়। কিন্তু বৃষ্টির টস হয় বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড।
তবে, মাত্র তিন ওভার খেলা হওয়ার পর আবার বৃষ্টি নেমেছে। যে কারণে আপাতত খেলা বন্ধ আছে। ৩ ওভারে ১ উইকেটে ১ রান করেছে ইংল্যান্ড।
.png)
এই টেস্টে যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যা স্মরণে নিজেদের জার্সিতে ব্ল্যাক লাইভস ম্যাটার লিখে মাঠে নামেন ক্যারিবীয়রা।
আজকের ম্যাচের আগে ১৩ মার্চ শেষবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট মাঠে গড়িয়েছিল। সেই ম্যাচও অনুষ্ঠিত হয়েছিল দর্শকশূন্য মাঠে। সিডনিতে অনুষ্ঠিত ম্যাচটিতে নিউজিল্যান্ডকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর থেকেই অনির্দিষ্টকালের জন্য থমকে যায় বিশ্ব ক্রিকেট।
ইংল্যান্ড একাদশ :
বেন স্টোকস (অধিনায়ক), ররি বার্নস, ডম সিবলি, জো ডেনলি, জাক ক্রলি, ওলি পোপ, জশ বাটলার (উইকেটরক্ষক), ডম বেস, জোফরা আর্চার, মার্ক উড ও জেমস এন্ডারসন।
ওয়েস্ট ইন্ডিজ দল :
জেসন হোল্ডার (অধিনায়ক), জন ক্যাম্পবেল, ক্রেইগ ব্র্যাথওয়েট, শামারা ব্রুকস, শাই হোপ, রোস্টন চেইজ, জার্মেইন ব্ল্যাকউড, শেন ডওরিচ (উইকেটরক্ষক), আলজারি জোসেফ, কেমার রোচ ও শানন গ্যাব্রিয়েল।