ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লাকি সেভেনে ক্লার্ক-জয়াবর্ধনে-সাঙ্গাকারার পাশে মমিনুল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:২৪, ৬ ফেব্রুয়ারি ২০২১
লাকি সেভেনে ক্লার্ক-জয়াবর্ধনে-সাঙ্গাকারার পাশে মমিনুল
মমিনুল হক -বিসিবি

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি করেন বাংলাদেশের অধিনায়ক মমিনুল হক। এরমধ্যে সাতটিই সেঞ্চুরিই এই ভেন্যুতে করেছেন এ বাঁহাতি ব্যাটসম্যান।

তাই এক ভেন্যুতে সবচেয়ে বেশি সেঞ্চুরির করার তালিকায় এখন অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক, শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার পাশে মমিনুল।

এক ভেন্যুতে ৭টি করে সেঞ্চুরি রয়েছে বিশ্ব ক্রিকেটের তিন দেশের তিন সাবেক অধিনায়ক ক্লার্ক-জয়াবর্ধনে ও সাঙ্গাকারার।

Advertisement

অ্যাডিলেড ওভালে ১০ ম্যাচে ক্লার্ক, গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামেই ২৩টি করে ম্যাচে জয়াবর্ধনে এবং সাঙ্গাকারা ৭টি সেঞ্চুরি করেন। চট্টগ্রামের এই ভেন্যুতে মমিনুল খেলেছেন ১০টি ম্যাচ।

এক ভেন্যুতে সর্বোচ্চ সেঞ্চুরিতে সবার উপরে আছেন জয়াবর্ধনে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে ২৭ ম্যাচে ১১টি সেঞ্চুরি রয়েছে তার।

এক ভেন্যুতে ৯টি করে সেঞ্চুরি আছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান ডন ব্রাডম্যান ও দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিসের। মেলবোর্নে ক্রিকেট গ্রাউন্ডে ১১ ম্যাচে ব্রাডম্যান, আর কেপটাউনের নিউল্যান্ডসে ২২ ম্যচে ৯টি  সেঞ্চুরি করেন ক্যালিস।

জয়াবর্ধনের মত কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে ২২ ম্যাচে ৮টি সেঞ্চুরি করেছেন সাঙ্গাকারা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!