চুক্তিতে স্বাক্ষর করার পর ৫৬ বছর বয়সি ফ্লিক বলেন,বিষ্ময়করভাবে বেশ দ্রুততার সঙ্গেই সবকিছু ঘটে যাচ্ছে। তবে জার্মানির কোচ হতে পেরে আমি খুশি। আমি দারুণভাবে রোমঞ্চিত। কারণ আমি এই খেলোয়াড়দের দেখেছি। বিশেষ করে দলের তরুণ তুর্কিদের।
২০১৪ সালে বিশ্বকাপ শিরোপা জয়ী জার্মান দলের কোচ জোয়াচিম লো’র সহকারির দায়িত্বে ছিলেন ফ্লিক। অবশ্য দীর্ঘদিন ধরে লোর উত্তরসুরি হিসেবে ফ্লিকের নামটিই ঘুরপাক খাচ্ছিল। দীর্ঘ ১৫ বছর পর জার্মান জাতীয় দলের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন লো।
.png)
জাতীয় দলের পরিচালক অলিভার বিয়েরহফ বলেন, শুরু থেকেই আমার পছন্দের তালিকার শীর্ষে ছিলেন তিনি। এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ডিএফবির স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্বও পালন করেছেন ফ্লিক।
বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে দুটি অসাধারণ বছর উপহার দিয়ে এখন ইউরোপের শীর্ষ কোচদের তালিকায় উঠে এসেছেন তিনি।
সংকটাপন্ন মুহুর্তে নিকো কোভাকের কাছ থেকে মধ্য সেশনে দায়িত্ব নেবার পর তিনি বায়ার্নকে ২০২০ মৌসুমে এনে দিয়েছেন দ্বিতীয়বারের মত ত্রিমুকুট। ওই বছরেই ক্লাবকে নবম বারের মত বুন্দেসলিগার শিরোপা এনে দেন ফ্লিক।