[ খেলা ]
ওয়াসিম আকরাম ও মাশরাফীর পাশে বসলেন সাকিব
সাকিব আল হাসান -বিসিবি
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে জ্বলে উঠতে পারেন নি দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটিংয়ে রান না পেলেও দ্বিতীয় ওয়ানডেতে বল হাতে নিয়েছে ২ উইকেট নিয়েছেন। তাতেই দুই কিংবদন্তি পাকিস্তানের ওয়াসিম আকরাম ও সাবেক টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার পাশে রেকর্ডে বসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বোলারদের দাপুটে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি লঙ্কান ব্যাটসম্যানরা।
টানা দুই ম্যাচ জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।
.png)
একদিনের ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেয়ার রেকর্ডে মাশরাফীকে স্পর্শ করেছেন সাকিব। বাংলাদেশের জার্সিতে দুজনই নিয়েছেন ২৬৯টি করে উইকেট। অবশ্য ওয়ানডেতে মাশরাফীর মোট উইকেট ২৭০টি। তবে ম্যাশ একটি নিয়েছেন এশিয়া একাদশের হয়ে।
অন্যদিকে, ওয়ানডেতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি উইকেট নেয়ার রেকর্ডে পাকিস্তানের ওয়াসিম আকরামের পাশেও বসেছেন সাকিব। সাবেক পাকিস্তানি বাঁহাতি পেসার সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে ১২২টি উইকেট নিয়েছিলেন। গতকাল দুই উইকেট নেয়ায় মিরপুরে সাকিবের উইকেটসংখ্যাও এখন ১২২টি।
ডেইলি-বাংলাদেশ/আরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!