[ খেলা ]
নিউক্যাসলকে হারিয়ে চারে চেলসি
চেলসি দল
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) সোমবার রাতে সহজ জয় পেয়েছে চেলসি। ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে পরাজিত করেছে টমাস টুখেলের দল। এই জয়ে বর্তমান লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ব্লুজরা।
ম্যাচের ৩১তম মিনিটে অলিভিয়ের জিরুডের গোলে এগিয়ে যায় চেলসি। বাঁ দিক থেকে টিমো ভেরনারের ক্রস গোলরক্ষক ফেরানোর পর ছয় গজ বক্সের সামনে থেকে সহজেই লক্ষ্যভেদ করেন ফরাসি ফরোয়ার্ড।
সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ভেরনার নিজেই। কর্নার থেকে বল পেয়ে নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠান এই জার্মান ফরোয়ার্ড। এর মাধ্যমে ১৪ ম্যাচ পর লিগে গোলের দেখা পেলেন তিনি।
.png)
লিগে ২৪ ম্যাচে ১২ জয় ও ৬ ড্রয়ে চেলসির পয়েন্ট ৪২। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭তম স্থানে আছে নিউক্যাসল। ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। এছাড়া ২৪ ম্যাচে সমান ৪৬ করে পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড দুইয়ে ও লেস্টার সিটি আছে তিন নম্বরে।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!