ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কমনওয়েলথে সরাসরি খেলতে পারছে না বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:০১, ২৭ এপ্রিল ২০২১
কমনওয়েলথে সরাসরি খেলতে পারছে না বাংলাদেশ নারী দল
ফাইল ছবি

বার্মিংহামে অনুষ্ঠিত হবে ২০২২ কমনওয়েলথ গেমস। এই গেমসে সরাসরি খেলতে পারছে না বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাইপর্বে চ্যাম্পিয়ন হলে তবেই মিলবে মূল পর্বে খেলার টিকেট। 

আইসিসির শর্ত ছিল, ২০২১ সালের ১ এপ্রিলের মধ্যে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়টি দল ২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে সরাসরি অংশ নিতে পারবে। কিন্তু বাংলাদেশ নারী দল সর্বশেষ আপডেটকৃত র‌্যাঙ্কিংয়ে ৯ নম্বরে আছে। 

এ কারণে প্রথমবারের মতো কমনওয়েল গেমসের নারী ক্রিকেট ডিসিপ্লিনে খেলতে হলে বাছাইপর্ব খেলে চ্যাম্পিয়ন হতে হবে সালমাদের। ২০২২ সালের ৩১ জানুয়ারি বাছাই পর্ব শুরু হবে। গেমসের মূল পর্ব শুরু হবে ২৮ জুলাই। ১৯৯৮ কুয়ালালামপুর কমনওয়েল গেমসের পর দ্বিতীয়বারের মতো এবার ক্রিকেট ডিসিপ্লিন চালু হচ্ছে।

Advertisement

সোমবার কমনওয়েলথ গেমসে সরাসরি অংশ নেয়া দলগুলোর তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেখানে স্বাগতিক ইংল্যান্ড ছাড়াও আছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান। 

ওয়েস্ট ইন্ডিজ র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বরেও থাকলে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে যে কোনো একটি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। যা তারা নিজেদের মধ্য থেকেই বাছাই করে নাম পাঠাবে। অষ্টম দলটি বাছাই পর্ব খেলে গেমসের টিকিট নেবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!