আইপিএলের ত্রয়োদশ আসরে শেষ মুহূর্তে নেট রান রেটের বিচারে প্লে অফে খেলার সুযোগ পেয়েছিল ব্যাঙ্গালুরু। তবে ফাইনালে উঠতে পারেননি তারা। এরপর চলতি আসরে বিরাট কোহলির দলকে অনেক বেশি আত্মবিশ্বাসী দেখা গেছে। করোনার থাবায় আইপিএল স্থগিত হওয়ার আগে লিগ টেবিলে ৩ নম্বরে ছিল তারা।
আবারো আইপিএল শুরু হলে প্লে অফে যাওয়ার জন্য ব্যাঙ্গালুরুকে খুব একটা বেগ পেতে হবে না বলেই মনে করছেন যুবেন্দ্র চাহাল। তার মতে, এবারের আসরে দল অনেকটাই বদলে গেছে। এর কারণও খুঁজে বের করেছেন তিনি।
.png)
এ বিষয়ে চাহাল বলেন, গ্লেন ম্যাক্সওয়েল দলে আসায় কোহলি এবং এবি ডি ভিলিয়ার্সের ওপর থেকে চাপ কমে গেছে। ও আসায় আমাদের দলের সমস্যা মিটে গেছে। দেবদত্ত পাড়িক্কলও ভাল খেলেছে।
গত বছর প্রতিযোগিতার শেষ দিকে ৫-৬টা ম্যাচ জেতার চাপ ছিল। এবার সেটা নেই বলেই মনে করছেন চহাল। তিনি বলেন, অন্যান্য বার শেষের দিকে ৫-৬ ম্যাচ জেতার যে চাপ থাকে সেটা এবার নেই। আইপিএল আবার শুরু হলে আমরা অনেক হালকা ভাবে শুরু করতে পারব।
শুধু ব্যাটসম্যানদের নয়, চাহাল দলের ফাস্ট বোলারদেরও প্রশংসা করেছেন। মোহাম্মদ সিরাজ, হারশাল প্যাটেলদের প্রশংসা করেছেন এই লেগ স্পিনার। তবে আইপিএল ফের শুরু হবে কি না সেই বিশয়ে এখনো কোনও বার্তা দেয়নি বিসিসিআই।