ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কোহলির জন্য ভারতকে এগিয়ে রাখছেন শেবাগ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৩, ১৪ জুন ২০২১
কোহলির জন্য ভারতকে এগিয়ে রাখছেন শেবাগ
বিরেন্দ্র শেবাগ ও বিরাট কোহলি

অধিনায়ক বিরাট কোহলির কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতকে এগিয়ে রাখছেন দেশটির সাবেক মারকুটে ব্যাটসম্যান বিরেন্দ্র শেবাগ।

তিনি জানান, কোহলির মধ্যে ম্যাচ জয়ের ক্ষুধা অনেক বেশি। পুরো দলের মধ্যে এই ক্ষুধা ছড়িয়ে দিয়েছেন কোহলি। তাই ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে এগিয়ে ভারতই। তবে ভারতের মাথাব্যাথার কারণ হবে নিউজিল্যান্ডের বোলাররা।

আগামী ১৮ জুন সাউদাম্পটনে টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিশ্ব ক্রিকেটের সেরা দু’দল ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হচ্ছে। 

Advertisement

ঐ ফাইনাল নিয়ে চুলচেরা-বিশ্লেষন চলছে। কেউ ভারতকে, আবার কেউ নিউজিল্যান্ডকে এগিয়ে রাখছেন। তবে ভারতের সাবেক মারকুটে ওপেনার শেবাগের চোখে, ভারতই এগিয়ে। কোহলির জন্য ভারতকে এগিয়ে রেখেছেন তিনি।

শেবাগ বলেন, কোহলির জন্য ফাইনালে ভারতকে এগিয়ে রাখতে হচ্ছে। দারুনভাবে দলকে নেতৃত্ব দিয়ে চলেছেন তিনি। সতীর্থদের মধ্যে জয়ের প্রবণতা বাড়িয়েছেন কোহলি। এজন্য গেল তিন-চার বছর ধরে টেস্টে সেরার কাতারে ভারত। তাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্বের মঞ্চে ভারত। কন্ডিশনের কারণে নিউজিল্যান্ড এগিয়ে থাকলেও  প্রতিপক্ষকে সহজে ছাড়া দিবে না কোহলির দল।

ভারতের ব্যাটিং লাইন-আপ শক্তিশালী হলেও নিউজিল্যান্ডের বোলারদের সামনে কঠিন পরীক্ষায় নামতে হবে বলে মনে করেন শেবাগ। তিনি বলেন, ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি ভারতের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিবে। তারা দু’জনই আউট সুইং ও ইন সুইং করাতে পারে। খুবই ভয়ংকর বোলার তারা। ভারতীয় ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় পড়তে হবে।

ভারতের ওপেনার রোহিত শর্মার সঙ্গে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন শেবাগ। 

তিনি বলেন, আমি রোহিত বনাম বোল্টের লড়াই দেখার জন্য মুখিয়ে আছি। রোহিত যদি বোল্টের প্রথম স্পেল কাটিয়ে দিতে পারে তাহলে, রোহিত জ্বলে উঠবে। কারণ রোহিত ক্রিজে চুপচাপ থাকার ছেলে নয়। বোল্টও দমিয়ে যাবার মত বোলার নয়। পুরো ম্যাচে প্রতিপক্ষের ব্যাটস্যানদের সমস্যা ফেলতে চাইবে সে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!