ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আর্জেন্টিনা কাউকে ভয় পায় না: মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৯, ১৯ জুন ২০২১
আর্জেন্টিনা কাউকে ভয় পায় না: মার্টিনেজ
আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ

গেল কোপা আমেরিকায় সেমিফাইনালে শেষ হয়েছিল আর্জেন্টিনার শিরোপার মিশন। এবার সে ব্যর্থতা ভুলে শিরোপাতেই চোখ রাখছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ‘আমরা এখানে এসেছি শিরোপা জিততে, অন্য কিছুর জন্য নয়। আমরা কাউকে ভয় পাই না’।

টানা তিন ড্রয়ের পর জয় এল অবশেষে, যা কোপা আমেরিকায় লিওনেল মেসির আর্জেন্টিনার প্রথম। এই জয় যে শুধু স্বস্তিই এনে দিয়েছে আর্জেন্টিনা দলে, বিষয়টা মোটেও তেমন নয়। উরুগুয়ের বিপক্ষে মেসিদের এই জয় তাদের এনে দিয়েছে বাড়তি আত্মবিশ্বাসও। 

মার্টিনেজ বলেন, আমাদের দলে বিশ্বসেরা খেলোয়াড়টা খেলেন। আমাদের এমন একটা দল নির্মম দল আছে, যেখানে খেলোয়াড়রা আসে নিজেদের ছাড়িয়ে যেতে। আমাদের দলে এমন একজন কোচ আছেন, যিনি সবসময় আমাদের জন্য পরিকল্পনা তৈরি রাখেন। আমরা ভয় পাব কেন?

Advertisement

তিনি আরো বললেন, আজ আমরা একটা দলকে দেখেছি। আপনারা সবাই দেখেছেন। আমাদের দলে অবিশ্বাস্য একটা একতা আছে।

নিজেদের পরের ম্যাচে এবার আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। আজ উরুগুয়ের বিপক্ষে যে মাঠে খেলেছে সেই এস্তাদিও নাসিওনাল মানে গারিঞ্চাতেই খেলবে ম্যাচটি। আগামী ২২ জুন খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ছয়টায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!