ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কাঁদতে কাঁদতে কোর্ট ছাড়লেন সেরেনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৫, ৩০ জুন ২০২১
কাঁদতে কাঁদতে কোর্ট ছাড়লেন সেরেনা
সেরেনা উইলিয়ামস

টেনিসের মর্যাদাপূর্ণ গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন চ্যাম্পিয়বশিপের প্রথম রাউন্ডেই ঘটল অঘটন। প্রতিযোগিতার শুরুতেই ছিটকে গেলেন সেরেনা উইলিয়ামস। হতাশায় কাঁদতে কাঁদতে কোর্ট ছেড়েছেন এই টেনিস তারকা।

উইম্বলডনের প্রথম রাউন্ডে মঙ্গলবার বেলারুশের আলিয়াকসান্দ্রা সাসনোভিচের বিপক্ষে কোর্টে নেমেছিলেন সেরেনা। প্রথম সেটে ৩-১ গেমে এগিয়ে যাওয়ার পর কোর্টের মধ্যেই পিছলে পড়ে যান তিনি। সে সময় বাঁ পায়ের অ্যাঙ্কেলে চোট পান এই মার্কিন তারকা। 

চোট গুরুতর হওয়ায় এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি সেরেনা। অনাকাঙ্ক্ষিত কারণে বিদায়ে কাঁদতে কাঁদতে অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্ট ছাড়েন ৩৯ বছর বয়সী এই খেলোয়াড়। 

Advertisement

সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডের কাছে এবারেও পৌঁছাতে পারলেন না সেরেনা। দিনের অন্য ম্যাচে দুই সেট হেরেও প্রতিপক্ষের ইনজুরির সুবাদে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছেন সুইস কিংবদন্তি রজার ফেদেরার। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!