ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্ব দাবায় ১২ বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার অভিমন্যু

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৪, ১ জুলাই ২০২১
বিশ্ব দাবায় ১২ বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার অভিমন্যু
ভারতীয় বংশোদ্ভূত অভিমন্যু মিশ্র

ইতিহাস তৈরি করল সূর্যশেখর গাঙ্গুলির ছাত্র। মাত্র ১২ বছর বয়সেই বিশ্বকয়ে চমকে দিয়ে দাবার সর্বোচ্চ খেতাব গ্র্যান্ডমাস্টারের শিরোপা অর্জন করলেন ভারতীয় বংশোদ্ভূত অভিমন্যু মিশ্র।

ইউক্রেনের সার্জে কার্জাকিনের রেকর্ড ভেঙে দিলেন ছোট্ট অভিমন্যু। ২০০২ সালে কার্জাকিন গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন মাত্র ১২ বছর ৭ মাস বয়সে। এরপর কেটে গেছে ১৯ বছর। সেই রেকর্ড ভেঙে দিলেন অভিমন্যু। গ্র্যান্ডমাস্টার হলেন ১২ বছর ৪ মাস ২৫ দিন বয়সে।

গত বুধবার বুদাপেস্টে এই রেকর্ডের জন্ম দিয়েছেন তিনি। এদিন কালো ঘুঁটি নিয়ে তিনি হারান ভারতের ১৫ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার লিও লুক মেন্ডোঙ্কাকে। আগেই তার পথ ধরে ২৫০০ হতেই গড়েন অনন্য কীর্তি। সবচেয়ে কম বয়সী গ্র্যান্ডমাস্টার বনে যান এই দাবাড়ু।

Advertisement

অভিমন্যুকে অবশ্য পুরোপুরি ভারতীয় বলার সুযোগ নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক তিনি। নিউ জার্সিতে বড় হওয়া এই দাবাড়ু ২০১৯ সালের নভেম্বরে মাত্র ১০ বছর ৯ মাস ২০ দিন ইন্টারন্যাশনাল চেস মাস্টার (আইএম) খেতাব অর্জন করেন। সেখানেও অভিমন্যু গড়েন রেকর্ড। এবার গ্র্যান্ডমাস্টার খেতাবেও নতুন রেকর্ড গড়লেন অভিমন্যু।

২০০৯ সালের ৫ ফেব্রুয়ারি জন্ম হওয়া অভিমন্যু মিশ্র প্রথমে ভাঙনে ভারতের আর প্রজ্ঞানানন্দের রেকর্ড। মাত্র ১০ বছর ৯ মাস ২০ দিন বয়সে আইএম হয়ে চমকে দেন। ১০ বছর ১০ মাস ১৯ দিন বয়সে এই কীর্তি গড়েন ভারতের আর প্রজ্ঞানানন্দ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!