মূল ঘটনা ঘটে দ্বিতীয়ার্ধের সময়। আর্জেন্টিনা গোল হজম করার পরপরি কলম্বিয়ার এক খেলোয়াড়ের বাজে ট্যাকলের শিকার হন মেসি। অ্যাঙ্কেলে আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গে বেরোতে থাকে রক্ত। এ সময় তার মোজার কিছু অংশ রক্তে লাল হয়ে যায়।
তবে এমন ব্যথা নিয়েও টানা খেলে গেছেন মেসি। নেননি কোনো বিশ্রাম। এমনকি দলের হয়ে প্রথম পেনাল্টিও তিনিই নেন। নেতৃত্ব দেন সামনে থেকে। এ যেন অতিমানবীয় পারফরম্যান্স।
.png)
এর আগে কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হয়।
ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় কলম্বিয়া। আর এতে খেলা টাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত উঠে যায় ফাইনালে।
২০১৬ সালের পর এই প্রথম কোপার ফাইনালে উঠল আর্জেন্টিনা। আগামী রোববার বাংলাদেশ সময় ভোর ৬টায় ১৫তম কোপা জেতার স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি হবে তারা। স্বাগতিকদের বিপক্ষে সর্বশেষ ২০০৭ সালে কোপার ফাইনাল খেলেছিল আলবিসেলেস্তেরা।